অধ্যাপক মুজিবুর রহমান

সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi City
রাজশাহীনে অধ্যাপক মুজিবুর রহমান
রাজশাহীনে অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

‘দেশে আগে সংস্কার তারপর নির্বাচন’ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে। তাই অন্তবর্তী সরকারকে বলতে চাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে মেনে নেয়া হবে না।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর সাহেব বাজার গণকপাড়া মোড়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনটির রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি শামিম উদ্দিন, রাবি শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায়না, আর কোনো ডামি নির্বাচন দেখতে চায়না। স্বৈরাচারি শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।’

তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলকে প্রতিরোধ করতে হবে। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একামাতে দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চায়, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চায় না।’