সোনালু, প্রকৃতির স্বর্ণমুকুট

পথের ধারে, মাঠের কিনারে কিংবা গ্রামীণ জনপদের নীরব প্রান্তে দাঁড়িয়ে থাকা সোনালু গাছ যেন এক জীবন্ত চিত্রকর্ম। তীব্র রোদের মাঝেও সোনালুর রঙ মানুষের চোখে আনে স্বস্তি, মনে আনে এক অজানা আনন্দ।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
মনোমুগ্ধকর সোনালু ফুল
মনোমুগ্ধকর সোনালু ফুল |ইন্টারনেট

গ্রীষ্মের প্রখর রোদ যখন চারপাশকে তপ্ত করে তোলে, তখন প্রকৃতি যেন নিজেই নিজেকে নতুনভাবে সাজিয়ে নেয়। সেই সাজের এক অনন্য উপহার সোনালু ফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে সোনার ঝরনা। সূর্যের আলো পড়লেই যার পাপড়িতে ছড়িয়ে পড়ে এক মায়াবী ঝলক, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে সোনালি স্বপ্ন।

পথের ধারে, মাঠের কিনারে কিংবা গ্রামীণ জনপদের নীরব প্রান্তে দাঁড়িয়ে থাকা সোনালু গাছ যেন এক জীবন্ত চিত্রকর্ম। তীব্র রোদের মাঝেও সোনালুর রঙ মানুষের চোখে আনে স্বস্তি, মনে আনে এক অজানা আনন্দ।

স্থানীয়রা জানায়, সোনালু ফুল শুধু সৌন্দর্যের জন্যই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছটির ফুল ফোটার মৌসুমে পথচারীরা থেমে যান কিছুক্ষণ তাকিয়ে থাকার জন্য। কেউ ছবি তোলে, কেউ আবার নীরবে উপভোগ করে প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য।

গ্রামবাংলার এই সোনালি দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি তার প্রতিটি রূপেই অনন্য। আধুনিকতার ভিড়ে হারিয়ে না গিয়ে যদি আমরা একটু সময় নিয়ে চারপাশ দেখি, তাহলে সোনালুর মতো অনেক সৌন্দর্যই চোখে পড়বে, যা আমাদের জীবনকে আরো রঙিন করে তোলে।