সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত সভাপতিত্ব করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন পরিবারের মাঝে ২০০টি ছাগল প্রদান করা হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত সভাপতিত্ব করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া শহর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, শিক্ষক মিলন হোসেন প্রমুখ।