সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
নয়া দিগন্ত

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাইদিয়া গ্রামের পান্নু শেখের চায়ের দোকানে লুডু খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ইমারত মোল্লা ও শাহজাহান মৃধার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে একই গ্রামের ফারুক মুন্সী ও ইকরাম মাতুব্বরের প্ররোচনায় ইমারত মোল্লার পক্ষের লোকজন হাতুড়ি ও কাঠের বাটাম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে শাহজাহান মৃধার পক্ষের অন্তত চারজন আহত হন। গুরুতর আহত এনায়েত মৃধাকে (৪৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।