লালমোহনে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পড়ে যায় শিশুটি এবং মাথায় গুরুতর আঘাত পায়।

Location :

Bhola
লালমোহন থানা
লালমোহন থানা |নয়া দিগন্ত

লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো: আব্দুল্লাহ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমহনী এলাকার মো: মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’