ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: এনাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।



