আলতাফ হোসেন চৌধুরী

বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে

‘কোনো জাতি ধ্বংস করার জন্য রকেট বোমার প্রয়োজন হয় না, ওই জাতির শিক্ষাকে ধ্বংস করে দাও’। প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার এই মহান বাণী বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে প্রয়োগ করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
পটুয়াখালী সরকারি কলেজ প্রফেসর’স লাউঞ্জে আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী সরকারি কলেজ প্রফেসর’স লাউঞ্জে আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘কোনো জাতি ধ্বংস করার জন্য রকেট বোমার প্রয়োজন হয় না, ওই জাতির শিক্ষাকে ধ্বংস করে দাও’। দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার এই মহান বাণী বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে প্রয়োগ করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে উত্তরণ পেতে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের আদর্শ সম্পর্কের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান সুন্দর হয়। পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান— এই কথাটি শিক্ষার্থীদের ধারণ করতে হবে।’

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী সরকারি কলেজ প্রফেসর’স লাউঞ্জে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, পটুয়াখালী-০১ আসনের মাননীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন, ‘পটুয়াখালী সরকারি কলেজের অবকাঠামোগত সকল ধরণের উন্নয়নের জন্য ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর নিকট চিঠি দেয়া হয়েছে’।

অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আখতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলী হায়দার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক শাকির হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সহ-সভাপতি ছায়েম বিশ্বাস, ছাত্রশিবিরের কলেজ শাখা সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমীন সুজন।

এর পূর্বে তিনি পটুয়াখালী সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে আরেক কর্মসূচিতে দুপুর ১২টায় পটুয়াখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। এর আগে সকাল ৮টায় সম্প্রতি প্রয়াত জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম জুয়েল ও সদর উপজেলা বিএনপি সভাপতি কাজী মাহবুব আলমের পরিবারের সাথে সাক্ষাৎ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।