শ্রীমঙ্গলের গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএন মো: জিয়াউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গলের গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শ্রীমঙ্গলের গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএন মো: জিয়াউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় পর্যটন, অবকাঠামো ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সাংবাদিকরা।

সভায় বক্তারা পর্যটন উন্নয়ন, হলিডে নাইট মার্কেট চালু, ইকো ও কমিউনিটি ব্যাজ ট্যুরিজম সম্প্রসারণ, শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়ন, ট্রাফিক ব্যবস্থার অধুনিকীকরণ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান। পাশাপাশি বিসিক শিল্পনগরীতে দ্রুত প্লট বরাদ্ধ, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযান, রেলস্টেশন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং রেল পুলিশের জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট দূর, গ্রামীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভা সম্প্রসারণ ও ময়লা ব্যবস্থাপনা আধুনিকায়ন, শিক্ষক সঙ্কট নিরসন, শিশু উদ্যান সংস্কার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাওছার ইকবাল, নয়া দিগন্তের এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, এহসান বিন মুজাহির, মিজানুর রহমান আলম, সামছুল ইসলাম শামিম, রুবেল আহমেদ, আনোয়ার হোসেন জসিম, আব্দুর রব, শফিকুল ইসলাম রুম্মন, মো: আনিসুর রহমান, এস কে দাশ সুমন, শামিম আক্তার হোসেন, সাজু মারচিং, তিমির বনিক, সোহেল আহমেদ, রুমানা আক্তার প্রমুখ।

নবাগত ইউএনও বলেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে সমস্যাগুলোর সমাধানে কাজ করা হবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি শ্রীমঙ্গলকে একটি সম্ভাবনাময় পর্যটন নগরী হিসেবে উল্লেখ করে ইতিবাচক কর্মপরিবেশ প্রত্যাশা করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: মুহিবুল্লাহ আকন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি, প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পাল ও পৌরসভার প্রধান প্রকৌশলী মো: জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।