নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

নড়াইল পৌর এলাকার ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার |নয়া দিগন্ত

নড়াইল পৌর এলাকার ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সড়কটির উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখা নড়াইলের উপপরিচালক নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, মহিলা কলেজ পাড়ার বাসিন্দা বিএম নজরুল ইসলাম, সৈয়দ আলী, আব্দুর রউফ, নূরুল হক, মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।

নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, ‘মহিলা কলেজ পাড়া’র আরসিসি ঢালাই সড়কটি নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াত সহজ হয়েছে। পাকা সড়কের অভাবে একটু বৃষ্টি হলেই পানি জমে যেত। কাদামাটিতে একাকার হতো এলাকাটি।

শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে দুর্ভোগসহ বিভিন্ন পেশার মানুষের কষ্টের শেষ ছিল না। এখন আরসিসি ঢালাই সড়কের ফলে এলাকাবাসী উপকৃত হয়েছেন। উদ্বোধন শেষে খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের কর্মকর্তারা সড়কটি ঘুরে দেখেন।