কুড়িলে সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

রাজধানীর কুড়িলে সিএনজির ধাক্কায় মো: ইমন হোসেন (২০) নামে এক যুবকের নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা টিপু সুলতান জানান, ইমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং পাশাপাশি ঢাকা উদ্যান সরকারি কলেজে পড়াশোনা করতেন। দুপুরে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।