কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো: আবু তাহের চৌধুরী জুসেফ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো: আবু তাহের চৌধুরী জুসেফ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পৃথিমপাশ ইউনিয়নের রবিরবাজার সড়কের মুদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের চৌধুরী জুসেফ উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা এবং রবিরবাজারের ফাতেমা লাইব্রেরির মালিক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে মুদিপুর নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আবু তাহের। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে যাওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল আহমদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।