যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাত সাড়ে ১২টার দিকে আমেনা বেগম হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন।

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত |প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমেনা বেগম চাঁদপুর সদর এলাকার মরহুম এবাদুল্লাহার মেয়ে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

নিহতের নাতি মোহাম্মদ জাবেদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে আমার নানি হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালক যাত্রাবাড়ী থানায় পুলিশের হেফাজতে রয়েছে।