আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় যদিও ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।
তবুও এশিয়ান কাপে মাঠে নামার আগে সামিত-হামজাদের জন্য একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। সিঙ্গাপুর যাওয়ার পথে ক্যাবরেরারা পা রাখবে ভিয়েতনামে। সেখানে আগামী ২৬ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুর। এই দু’টো ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
প্রাথমিকভাবে ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার (১৫ মার্চ) ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের প্রায় সব ফুটবলার। স্কোয়াডে থাকা ফুটবলারদের নিয়ে ঢাকায় অনুশীলন ক্যাম্প শুরু করবে বাফুফে। এই ক্যাম্পে অনুশীলনের পর পারফরম্যান্স বিবেচনায় চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।
তবে এই ক্যাম্পে থাকছেন না হামজা চৌধুরী। ক্যাম্পের পরবর্তী ধাপে দলের সাথে যোগ দেবেন ইংল্যান্ডে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত এই মিডফিল্ডার। তবে সামিত সোম, ফাহমিদুলরা থাকবেন ক্যাম্পের শুরু থেকেই।
অনুশীলন ক্যাম্পের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, ইশাকু আকন্দো।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মো: হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।


