সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত

নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ২-০ গোলে এবং ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের আগে অফিসিয়াল ফটোসেশনে দু’দলের অধিনায়ক
ম্যাচের আগে অফিসিয়াল ফটোসেশনে দু’দলের অধিনায়ক |সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে আগামীকাল শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ২-০ গোলে এবং ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়।

গ্রুপ পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

অন্য সেমিতে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় ভারত।