বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বদ্ধপরিকর ফ্রান্স। প্রস্তুতির জন্য তাই শক্তিশালী প্রতিপক্ষ খুঁজে নিয়েছে তারা। মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও কলম্বিয়ার।
চলতি মাসের শেষ দিকে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচ দুটিকে সামনে রেখে বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।
দলে প্রত্যাশিতভাবেই ফিরেছেন উসমান দেম্বেলে। চোটের কারণে জাতীয় দলের শেষ কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। দলে আছেন কিলিয়ান এমবাপ্পেও। ফ্রান্সের হয়ে শেষ ম্যাচটা খেলেননি তিনিও।
তবে দেশম তার দলে পাচ্ছেন না চেলসি তারকা ব্র্যাডলি বারকোলাকে। চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার বদলে কোলো মুয়ানিকে ফেরানো হয়েছে।
ফ্রান্সের হয়ে ৩১ ম্যাচে ৯ গোল করা এই ফরোয়ার্ড সবশেষ খেলেছেন গত জুনে, উয়েফা নেশন্স লিগে জার্মানির বিপক্ষে। অন্যদিকে মোনাকোর মাঘনেস আকলিওচও তার জায়গা ধরে রেখেছেন।
ফ্রান্সের এই প্রস্তুতি সফর শুরু হবে ২৬ মার্চ বস্টনে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তিন দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসীরা। যা ২০১৮ সালের পর হতে যাচ্ছে দুই দলের প্রথম দেখা।
উল্লেখ্য, বিশ্বকাপে আই গ্রুপে আছে ফ্রান্স। যেখানে তাফের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল।
ফ্রান্স দল
গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ: লুকাস দিগনে, মালো গুসতো, থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, পিয়েরে কালুলু, দায়োত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম স্যালিবা
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিঁয়ে চুয়ামেনি, মানু কোনে, ওয়ারেন জায়ের এমেরি
আক্রমণভাগ: কিলিয়ান এমবাপ্পে, ম্যাগনেস আকলিউচি, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, হুগো একিতিকে, মার্কাস থুরাম, মাইকেল ওলিস, রান্দাল কোলো মুয়ানি, দেজির দুয়ে।



