চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্ব খেলবে যে দলগুলো

চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বের ১৬টি দল চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, আতালান্তা ও গালাতাসারাই। সরাসরি শেষ ষোলোয় উঠেছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি এবং আরো আট দল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্ব। চূড়ান্ত হয়েছে নক-আউট পর্বের ১৬টি দল। আগামী শুক্রবার হবে শেষ ষোলোর ড্র।

প্লে-অফ পেরিয়ে শেষ চারটি দল হিসেবে বুধবার শেষ ষোলোয় উঠেছে আতালান্তা, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও গালাতাসারাই। তবে বাদ পড়ে গেছে জুভেন্টাস।

আর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোদো/গ্লিমট।

বাকি আট দল শেষ ষোলোয় ওঠে প্লে-অফ ছাড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে সরাসরি নক-আউট পর্ব নিশ্চিত করে তারা।

সরাসরি দল নিশ্চিত করেছিল- আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।