হামজাকে নিয়েই মাঠে বাংলাদেশ

ইংল্যান্ড থেকে গত পরশু বিকেলে ভিয়েতনামে পৌঁছান হামজা দেওয়ান চৌধুরী। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সে শঙ্কা উড়িয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছেন হামজা।

নয়া দিগন্ত অনলাইন
শঙ্কা উড়িয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছেন হামজা
শঙ্কা উড়িয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছেন হামজা |সংগৃহীত

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচের প্রথম একাদশে আছেন হামজা দেওয়ান চৌধুরী।

সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে খেলা। আজকের ম্যাচে গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।

অধিনায়ক জামাল ভূঁইয়া আবার একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।

ইংল্যান্ড থেকে গত পরশু বিকেলে ভিয়েতনামে পৌঁছান হামজা দেওয়ান চৌধুরী। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সে শঙ্কা উড়িয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছেন হামজা।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।