ভিয়েতনামের উদ্দেশে রাতে উড়াল দিচ্ছে বাংলাদেশ

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড হয় সাধারণত ২৩ জনের। তবে বাংলাদেশ ঢাকা থেকে ২২ জন নিয়ে ভিয়েতনামে যাবে। সেখানে হামজা চৌধুরী আগামী রোববার দলের সাথে যোগ দেবেন।

আফ্ফান উসামা

Location :

Dhaka
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল |নয়া দিগন্ত

ভিয়েতনামের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশ ছাড়ার আগে চূড়ান্ত দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা।

আজ শুক্রবার (২০ মার্চ) রাতে ২২ জন নিয়ে ভিয়েতনামে যাবে বাংলাদেশ দল।

গত ১৬ মার্চ ২৮ সদস্য প্রাথমিক স্কোয়াড নিয়ে ঢাকা ক্যাম্প শুরু করেন হাভিয়ের কাবরেরা। ভিয়েতনাম যাওয়ার আগে সেখান থেকে ৬ জনকে বাদ দিয়েছেন তিনি।

২২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ইশাক আকন্দ, ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন, সোহেল রানা জুনিয়র ও রফিকুল ইসলাম।

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড হয় সাধারণত ২৩ জনের। তবে বাংলাদেশ ঢাকা থেকে ২২ জন নিয়ে ভিয়েতনামে যাবে। সেখানে হামজা চৌধুরী আগামী রোববার দলের সাথে যোগ দেবেন।

ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর দলটি যাবে সিঙ্গাপুরে, যেখানে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: হামজা চৌধুরী, শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।