আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা শাহিবজাদা ফারহান

টুর্নামেন্টে সাত ম্যাচে ছয় ইনিংসে ৭৬.৬০ গড়ে সর্বোচ্চ ৩৮৩ রান সংগ্রহ করেছিলেন ফারহান। এর মধ্যে ছিল দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি।

নয়া দিগন্ত অনলাইন
শাহিবজাদা ফারহান
শাহিবজাদা ফারহান |সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার শাহিবজাদা ফারহান। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফারহান।

টুর্নামেন্টে সাত ম্যাচে ছয় ইনিংসে ৭৬.৬০ গড়ে সর্বোচ্চ ৩৮৩ রান সংগ্রহ করেছিলেন ফারহান। এর মধ্যে ছিল দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি।

বিশ্বমঞ্চে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন এই ডান-হাতি হার্ড-হিটিং ব্যাটার। বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫। এর মাধ্যমে তিনি টি-২০ বিশ্বকাপের এক আসরে বিরাট কোহলির দীর্ঘদিনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গেছেন। 

এটা ফারহানের আইসিসির প্রথম মাসিক অ্যাওয়ার্ড। ২০২৪ সালের নভেম্বরে বোলার হারিস রউফের পর প্রথম পাকিস্তানী ব্যাটার হিসেবে এই অ্যাওয়ার্ড পেলেন ফারহান। 

ছোট ফর্মেটের বিশ্বকাপে এক আসরে দুইটি সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেছেন ফারহান। দুর্দান্ত এই পারফরমেন্সে তিনি টি-২০ বিশ্ব ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। ২৯ বছর বয়সী ফারহান টি-২০ বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন। 

সূত্র : বাসস