জাতীয় দলে ২ জন নতুন কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা

রায়ান ফন নিইকার্ককে বোলিং কোচ এবং জর্ডান গ্রেগরিকে ফিল্ডিং ও স্পিন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে এলএসসি।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কা ক্রিকেট টিম
শ্রীলঙ্কা ক্রিকেট টিম |নয়া দিগন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর কোচিং স্টাফে নতুনত্ব আনছে শ্রীলঙ্কা। প্রধান কোচের পর এবার নতুন বোলিং ও ফিল্ডিং কোচও খুঁজে নিলো দলটি।

বৃহস্পতিবার (২ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।

রায়ান ফন নিইকার্ককে বোলিং কোচ এবং জর্ডান গ্রেগরিকে ফিল্ডিং ও স্পিন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে এলএসসি।

শ্রীলঙ্কা ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজাতে এর আগে গতমাসে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ও ভারতের ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন।

বোলিং কোচ রায়ান ফন নিইকার্ক এর আগে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের বোলিং কোচ ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন। তার কোচিংয়ে ডাচদের পারফরম্যান্সে ছিল বলার মতোই। নিইকার্ক দায়িত্ব থাকাকালীন তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করে নেদারল্যান্ডস।

জর্ডান গ্রেগরিকে জাতীয় ফিল্ডিং ও স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনিও নেদারল্যান্ডস ক্রিকেট দলের ফিল্ডিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।

আগামী ১৫ এপ্রিল থেকে এই দুই কোচ তাদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।