বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

১০ মার্চ অনুশীলন সেশন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

নয়া দিগন্ত অনলাইন
আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না ফখর জামান
আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না ফখর জামান |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর জামান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন সিরিজে পাওয়া যাবে না তাকে।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পিসিবির একটি সূত্র বুধবার দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় চোট পান এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীকালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বিশ্রাম ও পুনর্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

পূর্ণ ফিটনেস ফিরে পেতে তিনি এখন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। ফলে আসন্ন সিরিজের পুরোটা সময় বিশ্রামে থাকতে হবে ফখরকে।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। গত জুলাইয়ের পর এটিই হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে সফরকারীরা।

১০ মার্চ অনুশীলন সেশন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।