বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
আজ টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে।
নিউজিল্যান্ড দলে পরিবর্তন এসেছে একটি। ইশ সোধির জায়গায় দলে ফিরেছেন জিমি নিশাম। আর প্রোটিয়াদের একাদশে আছে ৩ পরিবর্তন, ফিরেছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ।
এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার হাতছানি দুই দলের সামনেই। দুই দলের সামনেই যেমন প্রথমবার শিরোপা জয়ের সুযোগ, তেমনি সুযোগ হাতছানি দিচ্ছে দ্বিতীয়বার ফাইনালে খেলার।
এখন পর্যন্ত মোট চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে কিউইরা, কিন্তু শেষ চারের বাধা পেরিয়েছে মাত্র একবার, ২০২১ বিশ্বকাপের ফাইনালে খেলে নিউজিল্যান্ড।
অন্যদিকে তিনবার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। ২০০৯ ও ২০১৪ সালে শেষ চারে হারের পর ২০২৪ সালে পৌঁছে ফাইনালে। তবে ভারতের কাছে হেরে হাতছাড়া করে শিরোপা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রায়ান রিকেল্টন, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, কেশব মহারাজ, ডেওল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, করভিন বশ ও লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ডেরিয়েল মিচেল, মিচেল স্যান্টনার, কুল ম্যাকুঞ্চি, ম্যাট হ্যারি ও লুকি ফার্গুনসন।



