মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও আফগানিস্তান-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজেও।
সোমবার (২ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জংগ এমনটিই জানিয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশেরই পরবর্তী অ্যাসাইনমেন্ট আগামী ১১ মার্চ থেকে শুরু হওয়া আসন্ন এই তিন ম্যাচের সিরিজ।
যেগুলো ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূচি অনুযায়ী- আগামী ৯ মার্চ পাকিস্তান দল ঢাকায় অবতরণ করবে।
পাকিস্তানের একাধিক সূত্র বলছে, যদি যুদ্ধ পরিস্থিতির খুব বেশি অবনতি না হয়, তাহলে সিরিজ যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
বাংলাদেশ সফরে পাকিস্তান ওয়ানডে দলে বেশকিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। দেশটির ক্রিকেট বোর্ড সূত্র বলছে, পাকিস্তানের লক্ষ্য এখন ২০২৭ সালের বিশ্বকাপ। যেহেতু টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে হবে, তাই এই দলের প্রতিই নির্বাচকদের ফোকাস।
দল শক্তিশালী করতে উদীয়মান খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার ব্যাপারে পিসিবিতে আলোচনা চলছে। সেক্ষেত্রে চলমান টি-২০ বিশ্বকাপে ব্যর্থ ও একাধিক সিনিয়র খেলোয়াড়কে বাদ দেয়া হতে পারে।
এমনকি বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নাওয়াজকেও বিশ্রাম দেয়ার আলোচনা চলছে।
দলের সিনিয়র খেলোয়াড় গতিতারকা শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
সূত্র : ডেইলি জংগ


