পাকিস্তান টেস্ট দলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
বুধবার (৪ মার্চ) পাকিস্তানের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, খুব শিগগিরই তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন সরফরাজ।
কিছুদিন ধরেই পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আজহার মাহমুদ।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। এটি ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে এবং দ্বিতীয়টি ১৬ মে।



