স্যামির বাড়ির ফেরার আকুতি

চার দিন কেটে গেলেও, এখনো দেশে ফিরতে পারেনি ক্যারিবীয়রা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতে আটকা পড়েছে তারা।

নয়া দিগন্ত অনলাইন
ড্যারেন স্যামি
ড্যারেন স্যামি |ইন্টারনেট

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। চার দিন কেটে গেলেও, এখনো দেশে ফিরতে পারেনি ক্যারিবীয়রা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতে আটকা পড়েছে তারা।

দেশে ফিরতে তড় সইছে না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের খেলোয়াড়দের। এর মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিও। বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে দেশের ফেরার আকুতি জানিয়েছেন স্যামি।

পোস্টে স্যামি লিখেছেন, ‘আমি কেবল বাড়ি ফিরতে চাই।’

গত শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়।

বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোতে জিতে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে তিন ম্যাচের একটিতে জয় ও দু’টিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্যারিবীয়রা।