রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

এক পর্যায়ে শেষ চার ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭। এই সময় থিতু হয়ে যাওয়া লতা ৪০ বলে ৩০ করে আউট হলে চাপে পড়ে যায় দল। শেষ দুই ওভারে তখন লাগতো ২০ রান। আর শেষ ওভারে দেখা দেয় ১২ রানের প্রয়োজন। ফারজানা ইয়াসমিন দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা মেরে সমীকরণ নামিয়ে আনেন ২ বলে ১ রান।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল |ইন্টারনেট

প্রায় অঘটন ঘটতেই যাচ্ছিল, থাইল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কা চেপে ধরেছিল। তবে সব অনিশ্চয়তা দূর করে স্বস্তির জয় পেয়েছে টাইগ্রেসরা। ১ বল হাতে রেখে হারিয়েছে থাই নারীদের।

রাইজিং স্টারস এশিয়া কাপে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের জয় পেল বাংলাদেশ নারী ‘এ’ দল। প্রায় হারতে বসা ম্যাচে ১৫ বলে ২৩ করে জয়ের নায়ক ফারজানা।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর এবার থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে তারা।

ব্যাংককে টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ থাইল্যান্ডকে আটকে দেয় ১০৯ রানে। ৩৮ বলে ৩৪ করে তাদের ইনিংসের সেরা ব্যাটার নান্নাপাত কনচারোয়েনকাই।

এছাড়া ৩৪ বলে ২৪ রান করেন নাথাকান চান্তাম ও অনিছা কামছাম্পু করেন ১০ বলে ১৭ রান। বল হাতে ২টি করে উইকেট নেন শরীফা খাতুন ও ফাহিমা খাতুন।

রান তাড়ায় এক ১১ রানেই প্রথম তিন উইকেটে খোঁয়ায় বাংলাদেশ। এরপর লতা মন্ডলকে নিয়ে ধস ঠেকান শামীমা সুলতানা। ২৯ বলে ২৬ করা শামীমা ফিরলে ভাঙে ৪৩ রানের জুটি।

দলীয় ৭৩ রানে আউট হন ফাহিমা। এক পর্যায়ে শেষ চার ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭। এই সময় থিতু হয়ে যাওয়া লতা ৪০ বলে ৩০ করে আউট হলে চাপে পড়ে যায় দল।

শেষ দুই ওভারে তখন লাগতো ২০ রান। আর শেষ ওভারে দেখা দেয় ১২ রানের প্রয়োজন। ফারজানা ইয়াসমিন দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা মেরে সমীকরণ নামিয়ে আনেন ২ বলে ১ রান।

পরের সিঙ্গেল নিয়েই বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দেন তিনি। রুদ্ধশ্বাস জয়ে বাংলাদেশ পৌঁছে যায় সেমিফাইনালে।