বাটলার ১৪ ও ম্যাক্সওয়েল ১১ হাজার রানের ক্লাবে

গতকাল পিএসএলের ২১তম ম্যাচে খেলতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড ও হায়দারাবাদ কিংসম্যান। ইসলামাবাদের বিপক্ষে ব্যাট হাতে ৯ বলে ২১ রান করে টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাব নাম লেখান হায়দারাবাদের ম্যাক্সওয়েল।

নয়া দিগন্ত অনলাইন
জশ বাটলার ও গ্লেন ম্যাক্সওয়েল
জশ বাটলার ও গ্লেন ম্যাক্সওয়েল |সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। একই দিন টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

গতকাল ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টাস ও গুজরাট টাইটান্স। এ ম্যাচে গুজরাটের হয়ে ৩৭ বলে ৬০ রান করেন বাটলার। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে পঞ্চম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করেন বাটলার। ৪৯৭ ম্যাচে ১৪ হাজার ২১ রান আছে তার।

বাটলারের আগে টি-টোয়েন্টিতে ১৪ হাজার পূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ক্রিস গেইল (১৪৫৬২) ও কাইরন পোলার্ড (১৪৪৮২) এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪৪৪৯)।

গতকাল পিএসএলের ২১তম ম্যাচে খেলতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড ও হায়দারাবাদ কিংসম্যান। ইসলামাবাদের বিপক্ষে ব্যাট হাতে ৯ বলে ২১ রান করে টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাব নাম লেখান হায়দারাবাদের ম্যাক্সওয়েল।

বিশ্বের ১৬তম ও অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেন ম্যাক্সওয়েল। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ১১ হাজার রানের মালিক হন ডেভিড ওয়ার্নার। এরপর সেই তালিকায় যুক্ত হন সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৩৬ ম্যাচে ১৪ হাজার ১২১ রান করেছেন ওয়ার্নার। ৩৮৭ ম্যাচে ১১ হাজার ৪৫৮ রান করেছেন ফিঞ্চ। ম্যাক্সওয়েল ৫০৫ ম্যাচে ১১ হাজার ৯ রান।

এ ছাড়া টি-টোয়েন্টিতে ১১ হাজার বা তার বেশি রান আছে- ওয়েস্ট ইন্ডিজে গেইল (১৪৫৬২) ও পোলার্ড (১৪৪৮২), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪৪৪৯), জশ বাটলার (১৩৯০৯) ও জেমস ভিন্স (১৩১০২), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১৪১২১), ভারতের বিরাট কোহলি (১৩৬১২) ও রোহিত শর্মা (১২৩৬১), পাকিস্তানের শোয়েব মালিক (১৩৫৭১), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২৩২২), ফাফ ডু-প্লেসিস (১২০৪১), ডেভিড মিলার (১১৯৬৪) এবং নিউজিল্যান্ডের কলিন মুনরোর (১১৮২২)।