আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
রোববার (১৫ মার্চ) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে।
অবসরের আগেই, দেশটির জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সরফরাজ।
সরফরাজ পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি সব ফরম্যাট মিলিয়ে ৬১৬৪ রান করেছেন। পাশাপাশি উইকেটের পেছন থেকে ক্যাচ নিয়েছেন ৩১৫টি এবং স্ট্যাম্পিং করেছেন ৫৬টি।
তিনি পাকিস্তান জাতীয় দলের ১০০টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে।
তার নেতৃত্বের সময়েই পাকিস্তান টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়।
সরফরাজ আহমেদই একমাত্র পাকিস্তানি অধিনায়ক, যিনি জুনিয়র এবং সিনিয়র উভয় স্তরেই আইসিসি খেতাব জিতেছেন। ২০১৮ সালে পাকিস্তান সরকার তাকে প্রাইড অফ পারফরম্যান্স পুরষ্কারে ভূষিত করে।


