বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট |ফাইল ছবি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। চতুর্থ আম্পায়ার থাকবেন গাজী সোহেল।

২০ এপ্রিল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার থাকবেন ইলিংওয়ার্থ ও গাজী সোহেল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল।

২৩ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ওই ম্যাচে অনফিল্ডে নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুল, টিভি আম্পায়ার ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলি খান।

চট্টগ্রামে ২৭ এপ্রিল থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ওই ম্যাচে আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলি খান। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। চতুর্থ আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল।

চট্টগ্রামে ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলি খান।

২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল, টিভি আম্পায়ার হিসেবে মোর্শেদ আলি খান এবং চতুর্থ আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে।