বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল আরব আমিরাত। কানাডাকে হারিয়ে খাতা খুলল পয়েন্টের। জয়ের নায়ক জুনায়েদ সিদ্দিকী। বল হাতে ৫ উইকেট নিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে আরব আমিরাত। তাতে বেঁচে রইল সুপার এইটে যাওয়ার সম্ভাবনা।
গ্রুপ ‘ডি’ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট সংগ্রহ তাদের। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। আর টানা দু’ হারে সুপার এইটে যাওয়ার আশা কার্যত শেষ কানাডার।
এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করে কানাডা। জবাবে দুই বল হারে রেখে জয় নিশ্চিত করে আমিরাত। ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আরিয়ানশ শর্মা।
দল নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অবিচল আরিয়ানশ। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানো আমিরাত একটা সময় ৬৬ রানেই ছয় উইকেট খোঁয়ায়। শেষ ৭ ওভারে তখন প্রয়োজন ৮৩ রান।
এরপর শোয়াইব খানকে নিয়ে পঞ্চম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন আরিয়ানশ।
জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হন শোয়াইব। তার ব্যাটে আসে ২৯ বলে ৫১ রান।
এর আগে ব্যাট করতে নামা কানাডা সংগ্রহ দেড় শ’ পর্যন্ত যায় তিন ব্যাটারের কাঁধে চড়ে। নানভিত ধালিওয়ালের ২৮ বলে ৩৪ ও হার্শ থাকেরের ৪১ বলে ৫১ ও শ্রেয়াস মোবভা করেন ২১ বলে ২১।
বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নেন জুনায়েদ সিদ্দিকী। যা তার ক্যারিয়ার সেরা বোলিং রেকর্ড।



