টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ৫ উইকেট শিকারী

নয়া দিগন্ত অনলাইন
এবারের বিশ্বকাপে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে আছেন বুমরাহ
এবারের বিশ্বকাপে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে আছেন বুমরাহ |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন চ্যাম্পিয়ন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ও স্পিনার বরুণ চক্রবর্তী।

৮ ম্যাচের ৮ ইনিংস বল করে ১৭৪ রান খরচ করে ১৪ উইকেট শিকার করেন বুমরাহ। ফাইনালে ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ।

৯ ইনিংসে ২৮৭ রান দিয়ে ১৪ উইকেট নেন বরুণ।

সমান ১৩টি করে উইকেট নিয়ে তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে- জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, ইংল্যান্ডের আদিল রশিদ ও যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাকউইক। এরমধ্যে মুজারাবানি ৬ ইনিংস, রশিদ ৮ ইনিংস ও শাকউইক ৪ ইনিংসে বল করেন।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলার

খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট

জসপ্রিত বুমরাহ (ভারত) ৮ ৮ ২৪ ১৭৪ ১৪

বরুণ চক্রবর্তী (ভারত) ৯ ৯ ২৭ ২৮৭ ১৪

ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) ৬ ৬ ২৩.৫ ১৮৮ ১৩

আদিল রশিদ (ইংল্যান্ড) ৮ ৮ ৩০.৪ ২৫০ ১৩

শ্যাডলি ভ্যান শাকউইক (যুক্তরাষ্ট্র) ৪ ৪ ১০.৫ ১০১ ১৩