তানজিদ তামিমের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

এই প্রতিবেদন লেখার সময় আউট হয়ে গেছেন তানজিদ তামিমও। সেঞ্চুরির একটু পরই (১০৬ রান) শাহিন আফ্রিদির বলে আবরারকে ক্যাচ দেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে তানজিদের সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রান, ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে
প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে তানজিদের সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রান, ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরির ওপর ভর করেই বড় সংগ্রহের পথে বাংলাদেশ।

রোববার (১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে টাইগাররা।

এদিন ওপেন করতে নেমেই ভালোকিছুরই আভাস দিচ্ছিলেন তামিম। অবশেষে সেটাই বাস্তব করে দেখালেন তিনি, ৯৮ বলে তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি।

আজ এখন পর্যন্ত তামিম ছাড়া বাকিরা কেউ অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। আরেক ওপেনার সাইফ হাসান আউট হয়েছেন ৫৫ বলে ৩৬ রানে। এরপর শান্তও বেশি ভালো করতে পারেননি; তিনি আউট হয়েছেন ৩৪ বলে ২৭ রান করে।

এই প্রতিবেদন লেখার সময় আউট হয়ে গেছেন তানজিদ তামিমও। সেঞ্চুরির একটু পরই (১০৬ রান) শাহিন আফ্রিদির বলে আবরারকে ক্যাচ দেন তিনি।

এখন ব্যাট করছেন লিটন দাস (১৬) ও তাওহীদ হৃদয় (২)। বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান।