২৩ ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএলের ওয়ানডে ফরম্যাট

উত্তরাঞ্চলকে নাজমুল হোসেন শান্ত, দক্ষিণাঞ্চলকে মেহেদি হাসান মিরাজ, পূর্বাঞ্চলকে ইয়াসির আলি রাব্বি এবং মধ্যাঞ্চলকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন।

নয়া দিগন্ত অনলাইন
বিসিএল
বিসিএল |ইন্টারনেট

আগামী ২৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এই প্রতিযোগিতা দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আগামী মার্চে তিন ম্যাচের সিরিজের জন্য বাংলাদেশ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল।

রাজশাহী এবং বগুড়ায় ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে বিসিএল অনুষ্ঠিত হবে। ৩ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিসিএলের।

এবারের আসরেও চারটি দল অংশ নেবে। দলগুলো হলো- পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল।

উত্তরাঞ্চলকে নাজমুল হোসেন শান্ত, দক্ষিণাঞ্চলকে মেহেদি হাসান মিরাজ, পূর্বাঞ্চলকে ইয়াসির আলি রাব্বি এবং মধ্যাঞ্চলকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বগুড়া ও রাজশাহীর ম্যাচগুলো সকাল ৯টা থেকে শুরু হবে। তবে ফাইনাল শুরু হবে দুপুর আড়াইটায়।

চার দলের স্কোয়াড :

পূর্বাঞ্চল : ইয়াসির আলী রাব্বি (অধিনায়ক), পারভেজ হোসনে ইমন, জাকির হাসান, আমিত হাসান, মোমিনুল হক, শামীম পাটোয়ারী, শাহাদাত হোসেন দীপু, আসাদউল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হোসেন সাকিব।

উত্তরাঞ্চল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, হাবিবুর সোহান, লিটন দাস, তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, মেহরব হোসেন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আবদুল গাফফার সাকলাইন।

মধ্যাঞ্চল : মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

দক্ষিণাঞ্চল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মিঠুন আলী, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সূত্র : বাসস