প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়েই আলোড়ন ফেলে দেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার ছিলেন তিনি। ওভারপ্রতি ৭.৮২ রান খরচ করে ১১ ম্যাচে নেন ১৫ উইকেট।
অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়া রিশাদ হোসেন পেলেন বিশেষ এক স্বীকৃতি। ক্রিকেট তাসমানিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী এই লেগ স্পিনার।
আনুষ্ঠানিকভাবে আজ বুধবার তারা রিশাদের নাম ঘোষণা করে। নাথান এলিস, ক্রিস জর্ডান ও নিখিল চৌধুরীকে পেছনে ফেলে এই স্বীকৃতি জিতেছেন তিনি।
মূলত বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ব্যাট-বল হাতে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে ক্রিকেট তাসমানিয়া।
রিশাদকে বর্ষসেরা মনোনয়নের ব্যাখ্যায় ক্রিকেট তাসমানিয়া নিজেদের ওয়েবসাইটে লিখেছিল, ‘বেগুনি জার্সিতে নিজের প্রথম বছরেই দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।’



