ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড

এরপর রয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম সফর। মাল্টি ফর্মেটে এই সিরিজে তৃতীয় কোনো দেশের যোগ দেবার সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়ার‌ল্যান্ড টেস্ট ক্রিকেট দল
আয়ার‌ল্যান্ড টেস্ট ক্রিকেট দল |সংগৃহীত

আগামী মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। এর পরপরই জুনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ ম্যাচ খেলবে আইরিশরা।

বড় এই দুই অ্যাসাইনমেন্টের পর আগস্টে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এসব সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলফাস্টের স্টরমন্টে।

ঘরোয়া এই সিরিজগুলোর পর আয়ারল্যান্ড সাদা বলের সিরিজ খেলতে নেপাল সফরে যাবে। এরপর গ্রীষ্ম মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে আইরিশরা। সেখানে স্বাগতিকদের সাথে সাদা বলের সিরিজ রয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে পাঁচ বছরের চুক্তির অংশ হিসেবে আইরিশ খেলোয়াড়রা আইএলটি-২০-তে অংশ নিবে।

এরপর রয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম সফর। মাল্টি ফর্মেটে এই সিরিজে তৃতীয় কোনো দেশের যোগ দেবার সম্ভাবনা রয়েছে। এই সিরিজের পর আরব আমিরাতে ফিরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আইরিশরা।

২০২৬-২৭ মৌসুমে আয়ারল্যান্ডের সূচি :
আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড : একমাত্র টেস্ট, ২৭-৩০ মে (স্টরমন্ট, বেলফাস্ট)

আয়ারল্যান্ড বনাম ভারত
১ম টি-২০, ২৬ জুন (স্টরমন্ট, বেলফাস্ট)
২য় টি-২০, ২৮ জুন (স্টরমন্ট, বেলফাস্ট)

আয়ারল্যান্ড বনাম আফগাস্তিান
১ম ওয়ানডে, ৫ আগস্ট, ব্রিডি
২য় ওয়ানডে, ৭ আগস্ট, ব্রিডি
৩য় ওয়ানডে, ১০ আগস্ট, ব্রিডি
৪র্থ ওয়ানডে, ১২ আগস্ট, ব্রিডি
৫ম ওয়ানডে, ১৪ আগস্ট, ব্রিডি

সূত্র : বাসস