টি-২০ বিশ্বকাপ

সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

এই ইনিংসে ভর করে তিন অঙ্কে পৌঁছায় নেপাল। শেষ দিকে সোমপাল কামির ১৫ বলে ২৬ রান করেন। এছাড়া আর কেউ বলার মতো রান পাননি। বল হাতে জেসন হোল্ডার নেন ৪ উইকেট।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিকইনফো থেকে নেয়া ছবি

সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপে পা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশ্বকাপে পুরো উদ্যমে ছুটছে তারা। টানা তিন জয়ে প্রথম দল হিসেবে পা রেখেছে সুপার এইটে।

গ্রুপ ‘সি’র ম্যাচে আজ (রোববার) নেপালকে ৯ উইকেটের বড় ব্যাবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের ১৩৪ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে পেরিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে এই হারে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ল নেপাল। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে হিমালয়ের দেশটি। এখনো অবশ্য বাকি আছে একটা ম্যাচ।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন ব্রেন্ডন কিং ও শাই হোপ। ১৭ বলে ২২ রান করে কিং আউট হলেও দলকে জয়ের বন্দরে পোঁছে দেন হোপ ও তিনে নামা শিমরান হেটমায়ার।

হোপ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৪ বলে ৬১ রানে। এছাড়া হেটমায়ার করেন ৩২ বলে ৪৬ রান। দুজনের ৫৯ বলে ৯১ রানের জুটিতে জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নেপাল। এর মাঝেই ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন দিপেন্দ্র সিং আইরি।

এই ইনিংসে ভর করে তিন অঙ্কে পৌঁছায় নেপাল। শেষ দিকে সোমপাল কামির ১৫ বলে ২৬ রান করেন। এছাড়া আর কেউ বলার মতো রান পাননি। বল হাতে জেসন হোল্ডার নেন ৪ উইকেট।