নিশানকার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, খাদের কিনারে অস্ট্রেলিয়া

পাল্লেকেলেতে পাত্তাই পায়নি লঙ্কানদের সাথে। সোমবার আগে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে লঙ্কানরা।

নয়া দিগন্ত অনলাইন
সুপার এইটে শ্রীলঙ্কা
সুপার এইটে শ্রীলঙ্কা |সংগৃহীত

বিশ্বকাপে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। জিম্বাবুয়ের পর এবার শ্রীলঙ্কার সাথে কুপোকাত সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। পাথুম নিশানকার সেঞ্চুরিতে উড়ে গেছে অজিরা।

পাল্লেকেলেতে পাত্তাই পায়নি লঙ্কানদের সাথে। সোমবার আগে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কাকে এই ম্যাচে জিততে হয়েছে রেকর্ড রান তাড়া করে। টসে হেরে আগে ব্যাট করে ১৮১ রান করেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এত রান তাড়া করে আগে জেতেনি লঙ্কানরা।

আর পাল্লাকেলের মাঠে কখনো কোনো দলই এতো রান তাড়া করে জিততে পারেনি। তবে সব রেকর্ড ভেঙে শ্রীলঙ্কা এ ম্যাচ জিতেছে মাত্র ২ উইকেট হারিয়ে ও ২ ওভার হাতে রেখেই।

অথচ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই কুশল পেরেরার (১) উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর কুশল মেন্ডিসকে নিয়ে ৬৬ বলে ৯৭ রান যোগ করেন নিশানকা। ৩৮ বলে ৫১ করে আউট হন মেন্ডিস।

এরপর অবশ্য আর বিপদ আসতে দেননি নিশানকা। পবণ রত্নায়েকেকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন নিশানকা। এ জুটি থেকে আসে মাত্র ৩৪ বলে নিরবিচ্ছিন্ন ৭৯ রান।

৫২ বলে এবারে এ বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নেন নিশানকা। যেখানে তিনি ১০ চারের সাথে মারেন পাঁচটি ছক্কা। অন্যদিকে ১৫ বলে ২৮ রানে অপরাজির থাকেব পবণ।

এর আগে, অবশ্য শুরুতে শ্রীলঙ্কাকে ভড়কেই দিয়েছিল অজিরা। ব্যাট করতে নেমে ৮.২ ওভারের উদ্বোধনী জুটিতেই তুলে ১০৪ রান। এরপর ট্রাভিস হেড ফেরেন ২৯ বলে ৫৬ রান করে।

এর পরেই নামে ধস। পরের ৪ ওভারে ২৬ রান তুলতেই হারায় আরো ৩ উইকেট। মিচেল মার্শ ফেরেন ২৭ বলে ৫৪ রান নিয়ে। এরপর জশ ইংলিস ২২ বলে ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৫ বলে ২২ রান।

আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শেষ ৪ ওভারে ২১ রান তুলতেই হারায় ৬ উইকেট। দুশান হেমন্থ ৩ ও দুশমন্থ চামিরা নেন দু’টি উইকেট।

এ হারে অজিদের সুপার এইট সমীকরণ কঠিন হয়ে গেল। ৩ ম্যাচে মাত্র ১ জয় দলটার। শ্রীলঙ্কার আগে হেরেছে জিম্বাবুয়ের সাথেও। জিম্বাবুয়ে তাই পরের দু’ ম্যাচের একটি জিতলেও বিদায় ঘণ্টা বেজে যাবে অজিদের।