টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ৫ ব্যাটার

৮ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৯৮ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

নয়া দিগন্ত অনলাইন
সর্বোচ্চ রান সংগ্রহকারী পাকিস্তানের সাহিবজাদা ফারহান
সর্বোচ্চ রান সংগ্রহকারী পাকিস্তানের সাহিবজাদা ফারহান |ফাইল ছবি

গতরাতে শেষ হওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান। ৭ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৩ রান করেছেন তিনি। নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন ফারহান।

দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রানার্স-আপ নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। ৮ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩২৬ রান করেন তিনি।

সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন চ্যাম্পিয়ন ভারতের দুই ব্যাটার সঞ্জু স্যামসন ও ইশান কিশান। ৫ ইনিংসে ৩ হাফ-সেঞ্চুরিতে ৩২১ রান করেন স্যামসন। ৯ ইনিংসে ৩ অর্ধশতকে ৩১৭ রান করেন কিশান।

৮ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৯৮ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটার

খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট ১০০ ৫০

শাহিবজাদা ফারহান (পাকিস্তান) ৭ ৬ ৩৮৩ ৭৬.৬০ ১৬০.২৫ ২ ১

টিম সেইফার্ট (নিউজিল্যান্ড) ৯ ৮ ৩২৬ ৪৬.৫৭ ১৬৬.৩৩ ০ ৪

সঞ্জু স্যামসন (ভারত) ৫ ৫ ৩২১ ৮০.২৫ ১৯৯.৩৮ ০ ৩

ইশান কিশান (ভারত) ৯ ৯ ৩১৭ ৩৫.২২ ১৯৩.২৯ ০ ৩

ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) ৯ ৮ ২৯৮ ৪৯.৬৭ ২০০.০০ ১ ১