জুনে ভারতের আতিথ্য নিচ্ছে আফগানিস্তান

এ বছর ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হবার মাত্র ছয়দিনের মধ্যে আফগানিস্তানকে আতিথ্য দেবে ভারত।

নয়া দিগন্ত অনলাইন
ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা
ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা |সংগৃহীত

এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬-২০ জুন ভারত সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল।

দ্বিপক্ষীয় এই সিরিজ শুরু হবে এক ম্যাচের টেস্ট দিয়ে। আগামী ৬-১০ জুন নিউ চন্ডিগড়ে এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই টেস্ট ম্যাচটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ নয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। ম্যাচটিতে ভারত ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যধানে জয়ী হয়েছিল।

লাল বলের ম্যাচের পর প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগামী ১৪-২০ জুন মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি ধর্মশালায়, দ্বিতীয়টি লক্ষ্মৌ ও তৃতীয় ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

এ বছর ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হবার মাত্র ছয়দিনের মধ্যে আফগানিস্তানকে আতিথ্য দেবে ভারত।

চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম হোম সিরিজ খেলতে যাচ্ছে ভারত।

আফগানিস্তান সিরিজের সূচি :

একমাত্র টেস্ট : ৬-১০ জুন, নিউ চন্ডিগড়

১ম ওয়ানডে : ১৪ জুন, ধর্মশালা

২য় ওয়ানডে : ১৭ জুন, লক্ষ্মৌ

৩য় ওয়ানডে : ২০ জুন, চেন্নাই