পাকিস্তানকে শান্তি স্থাপনকারী দেশ আখ্যা দিয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার শহিদ খান আফ্রিদি।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি বলেন, ইসলাম মানে শান্তি, এজন্য পাকিস্তান হচ্ছে শান্তি স্থাপনকারী।
ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করার প্রেক্ষাপটে নিজ দেশের প্রশংসা করে আফ্রিদি এ মন্তব্য করলেন।
শুধু তাই নয়; আফ্রিদি তার ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’।
উল্লেখ্য, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। মার্কিন প্রেসিডেন্ট তার এই প্রস্তাব গ্রহণ করায় উচ্ছ্বসিত শহিদ আফ্রিদি এই পোস্ট করলেন।
সূত্র : ডেইলি জংগ



