মেহেদী মিরাজকে নিয়ে ড. জাকির নায়েকের পোস্ট

পোস্টে একটি ছবি শেয়ার করেন ভারতীয় এই ইসলামী ব্যক্তিত্ব। সেখানে দেখা যায়- তার পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নয়া দিগন্ত অনলাইন
মেহেদী হাসান মিরাজ ও ড. জাকির নায়েক
মেহেদী হাসান মিরাজ ও ড. জাকির নায়েক |সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটি পোস্ট করেছেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ড. জাকির নায়েক তার ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন।

পোস্টে একটি ছবি শেয়ার করেন ভারতীয় এই ইসলামী ব্যক্তিত্ব। সেখানে দেখা যায়- তার পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ছবির ক্যাপশনে ড. জাকির নায়েক লেখেন, ‘মুসলিম ক্রীড়াবিদের সাথে আলাপচারিতা।’

এ সময় দুজনকেই পাঞ্জাবি ও টুপি পরিহিত দেখা যায়। ফেসবুকে দুজনের ভক্তরা এটিকে বেশ ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছেন।