লম্বা বিরতি শেষে আগামী সপ্তাহেই মাঠের ক্রিকেটে ফিরছে জাতীয় ক্রিকেট দল। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
সেই সিরিজকে সামনে রেখে মিরাজকে অধিনায়ক রেখে দল ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে ১৫ সদস্যদের দল প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।
ঘোষিত দলে যদিও নেই তেমন কোনো চমক, তবে পরিবর্তন এসেছে ব্যাপক। সর্বশেষ গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে থাকা ক্রিকেটারদের থেকে বাদ পড়েছেন ৬ জন।
দল থেকে বাদ পড়েছেন জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ। এ ছাড়া চোটের কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
তাদের বদলে দলে ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। টিকে গেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
উল্লেখ্য, সিরিজ খেলতে আগামী শনিবার ঢাকায় পা রাখবে পাকিস্তানের কোচিং স্টাফ। একদিন পর আসবেন ক্রিকেটাররা। আর আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ হবে মিরপুরে গড়াবে খেলা।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।



