সাইফের বিধ্বংসী সেঞ্চুরি, তাসকিনের ৪ উইকেট

লক্ষ্য তাড়ায় টিম ‘বি’ দাঁড়াতেই পারেনি। ওপেনার সৌম্য সরকার কেবল বলার মতো রান করেন (৮৫ বলে ৫৫)। এ ছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম ২৪, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সমান ১৫ রান করেন।

নয়া দিগন্ত অনলাইন
দেশের জার্সিতে সাইফ হাসান
দেশের জার্সিতে সাইফ হাসান |ফাইল ছবি

নিউজিল্যান্ড সিরিজের আগে স্বস্তি এনে দিলেন সাইফ হাসান। রানে ফেরার ম্যাচে খেললেন ১৩৩ বলে ১৩৮ রানের ইনিংস। তার বিধ্বংসী ইনিংসে ভর করে ১২৮ রানের জয় পেয়েছে ‘এ’ দল।

নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বিসিবি। যেখানে ক্যাম্পে থাকা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে মুখোমুখি হন।

গা গরমের এই ম্যাচে সাইফের সেঞ্চুরিতে মঙ্গলবার মিরপুরে আগে ব্যাট করে ২৯২ রান করে টিম ‘এ’। লক্ষ্য তাড়ায় টিম ‘বি’ ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়।

আগে ব্যাট করা ‘এ’ দলের হয়ে অবশ্য আর কেউ তেমন ভালো করতে পারেননি। পিএসএল থেকে ফেরা তানজিদ তামিম ৭ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত করেন ১২ রান।

এ ছাড়া লিটন দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ৩৪ রান, মেহেদী মিরাজ ২০ ও তানজিম সাকিব ১৩ বলে ২৭ রান করেন। শেখ মেহেদী ৫৫ রানে ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় টিম ‘বি’ দাঁড়াতেই পারেনি। ওপেনার সৌম্য সরকার কেবল বলার মতো রান করেন (৮৫ বলে ৫৫)। এ ছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম ২৪, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সমান ১৫ রান করেন।

টিম ‘এ’র পক্ষে ৬ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ।