জরিমানার খবর মিথ্যা, ৫০ লাখ রূপি দিতে হচ্ছে না বাবরদের

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই খবর রটে, সেমিফাইনালে খেলতে না পারায় বড় শাস্তির মুখে পড়ছে পাকিস্তান দল। মোটা অঙ্কের জরিমানা করা হবে ক্রিকেটারদের।

নয়া দিগন্ত অনলাইন
৫০ লাখ রূপি দিতে হচ্ছে না বাবরদের
৫০ লাখ রূপি দিতে হচ্ছে না বাবরদের |সংগৃহীত

বিশ্বকাপে ব্যর্থতার পরও কোনো শাস্তিই হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। করা হচ্ছে না কোনো প্রকার জরিমানাও। রটিয়ে পড়া খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিল পিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই খবর রটে, সেমিফাইনালে খেলতে না পারায় বড় শাস্তির মুখে পড়ছে পাকিস্তান দল। মোটা অঙ্কের জরিমানা করা হবে ক্রিকেটারদের।

এমনকি টুর্নামেন্টে সুপার এইট থেকে বিদায় নেওয়া বাবর আজম-সালমান আগাদের ৫০ লাখ রুপি জরিমানা করার প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

তবে শেষ পর্যন্ত বিষয়টিকে শুধুই গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহ পর এসে এই নিয়ে বিবৃতি দিল তারা।

পিসিবির মিডিয়া বিভাগের প্রধান আমির মীর এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পিসিবি কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব। এ ধরনের জরিমানার কোনো নজির বা বিধান নেই।’

অথচ খবরটি এমনভাবে রটেছিল যে, এই নিয়ে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন ক্রিকেট বিশ্লেষকরা। মুখ খুলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই।

তাদের মাঝে কেউ ক্রু বিষয়টিকে বাড়াবাড়ি বলছিলেন। অনেকে আবার জরিমানার শাস্তি যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন।