পিএসএলে বাংলাদেশী পেসারদের ঝলক

পিএসএলে শনিবার মুখোমুখি হয় পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। এই দু’দলের একাদশে ছিলেন বাংলাদেশের তিন পেসার। এই তিনে মিলে ম্যাচে শিকার করেন ৫ উইকেট।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পেসারদের বধ্যভূমি পাকিস্তানে আলো ছড়াচ্ছেন মোস্তাফিজ-নাহিদ রানারা। বল হাতে বেশ ছন্দেই আছেন তারা। পিএসএলে নিজেদের প্রতি ম্যাচেই রাখছেন ছাপ। ভুল হয়নি গতকালও।

পিএসএলে শনিবার মুখোমুখি হয় পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। এই দু’দলের একাদশে ছিলেন বাংলাদেশের তিন পেসার। এই তিনে মিলে ম্যাচে শিকার করেন ৫ উইকেট।

পেশোয়ারের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। ২২ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। তবুও ৭ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় দলটি।

৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া বাবর আজম ৪০ বলে ৪৩ রান করেন। প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে ৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

যা তাড়া করতে নেমে নাহিদ রানা-শরিফুলের তোপে পড়ে লাহোর। ১৭ ওভারে মাত্র ৯৭ রান তুলেই গুটিয়ে যায় লাহোর কালান্দার্স।

পেশোয়ার জয় পায় ৭৬ রানে।

নাহিদ রানা ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। ১৭ রানে ১ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া সুফিয়ান মুকিম ও মিচেল ব্রেসওয়েল নিয়েছেন সমান তিনটি করে উইকেট।

দারুণ এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পেশোয়ার। পাঁচ ম্যাচের চারটিতে জেতা নাহিদ-শরিফুলদের দল এখনো অপরাজিত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ৯।

সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মুলতান সুলতানস। অন্যদিকে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে লাহোর।