পর্দা উঠলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স ও হায়দারাবাদ কিংস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। যেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোরের একাদশে আজ সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুজন- মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
লাহোর কালান্দার্স একাদশ
ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, সিকান্দার রাজা, হাসিবুল্লাহ খান, আসিফ আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোস্তাফিজুর রহমান ও উবায়েদ শাহ।
হায়দারাবাদ কিংস একাদশ
সাইম আইয়ুব, উসমান খান, মার্নাস লাবুশেন, কুশল পেরেরা, ইরফান খান, রিজওয়ান মেহমুদ, হাসান খান, হাম্মাদ আজম, রাইলি মেরেডিথ, মোহাম্মদ আলি, আকিফ জাভেদ।



