সাত দলের ‘সুপার এইট’ নিশ্চিত হয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু আর একটি দলের জন্য।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নামিবিয়াকে উড়িয়ে শেষ দল হিসেবে সেই তালিকায় যুক্ত হলো পাকিস্তান।
নামিবিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা ছিল পাকিস্তানের বাঁচা-মরার। কোনোমতে পচা শামুকে পা কাটলে বিদায় নিতে হতো আনপ্রেডিক্টেবলদের। তবে অঘটন হয়নি।
নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রেখেছে সালমান আগার দল। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছে তারা।
আর এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে সুপার এইট পর্বের আট দলের নাম। চার গ্রুপের সেরা দু’ দলকে নিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে শেষ আটের লড়াই।
সুপার এইটেও খেলা গড়াবে দু’ গ্রুপে। প্রথম গ্রুপে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
সবার শেষে টিকিট পেলেও পরের পর্বে প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে পাকিস্তানকে। ২১ ফেব্রুয়ারি কলম্বোতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ১ মার্চ শেষ হবে এ পর্বের লড়াই।
পরে ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে সেমি-ফাইনাল জয়ী দু’ দল।
সুপার এইটের সূচি :
২১ ফেব্রুয়ারি ২০২৬,
সন্ধ্যা সাড়ে ৭টা- নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
২২ ফেব্রুয়ারি ২০২৬,
বিকেল সাড়ে ৩টা - শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম নিউ জিল্যান্ড
২৬ ফেব্রুয়ারি ২০২৬
বিকেল সাড়ে ৩টা - ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম জিম্বাবুয়ে
২৭ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
১ মার্চ ২০২৬
বিকেল সাড়ে ৩টা - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা-ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ



