পবিত্র ওমরাহ পালন করে বিজয়ের আবেগঘন বার্তা

‘আজ তাঁর ডাকে সাড়া দিতে পেরে, তাঁর ঘরে যাওয়ার অনুমতি পেয়ে নিজেকে অনেক শান্ত ও ভাগ্যবান মনে হচ্ছে। আশা করি- আপনাদের দোয়া আমার পাশে থাকবে, যেন ওমরাটা সুন্দরভাবে ও ভালোভাবে আদায় করে আসতে পারি।’

নয়া দিগন্ত অনলাইন
এনামুল হক বিজয়
এনামুল হক বিজয় |সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশী ক্রিকেটার এনামুল হক বিজয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

নিজেকে ভাগ্যবান আখ্যা দিয়ে ওই পোস্টে বিজয় লেখেন, ‘ছোটবেলা থেকে আল্লাহর কাছে যা কিছু চেয়েছি মহান আল্লাহ সব দিয়েছেন। সুন্দর একটি পরিবার, সম্মান, অর্থ ও মানুষের ভালোবাসা। সবই তিনি দান করেছেন। সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা।’

তিনি আরো লেখেন, ‘আজ তাঁর ডাকে সাড়া দিতে পেরে, তাঁর ঘরে যাওয়ার অনুমতি পেয়ে নিজেকে অনেক শান্ত ও ভাগ্যবান মনে হচ্ছে। আশা করি- আপনাদের দোয়া আমার পাশে থাকবে, যেন ওমরাটা সুন্দরভাবে ও ভালোভাবে আদায় করে আসতে পারি।’