দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মোস্তাফিজ

সব মিলিয়ে প্রায় এক হাজার ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তালিকার ২১তম স্থানে নাম রয়েছে মোস্তাফিজের। তারকা এ পেসারের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |সংগৃহীত

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের নিলামে নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের।

সব মিলিয়ে প্রায় এক হাজার ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তালিকার ২১তম স্থানে নাম রয়েছে মোস্তাফিজের। তারকা এ পেসারের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড।

গত মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাথে মোস্তাফিজের চুক্তি বাতিল হয়। নয় কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে নিয়েছিল কলকাতা।

চলতি মাসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সরাসরি চুক্তিতে দল পান মোস্তাফিজ। ছয় কোটি ৪৪ লাখ রুপিতে ফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স।

আগামী ১১ ও ১২ মার্চ প্রথমবারের মতো দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। আগে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেয়া হতো।

২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত। বাসস