দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কারণে দেশ ছাড়ছেন। তিনি পরিচালকদের কমিটি কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর নির্দেশ দিয়েছেন ও শিগগিরই ফেরার আশ্বাস দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

হঠাৎ দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিভিন্ন সূত্র বলছে, রোববার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। তবে ঠিক কেন তার দেশত্যাগ, তা জানা যায়নি।

অবশ্য ইতোমধ্যে তিনি দেশ ত্যাগ করেছেন, নাকি করবেন- তা নিয়েও আছে গুঞ্জন। বিসিবি পরিচালকদের অনেকে বলছেন, এখনো দেশ ত্যাগ করেননি, বরং আজ করবেন।

অবশ্য জানা গেছে, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা দিয়েছেন আমিনুল। যেখানে তিনি জরুরি কারণে দেশ ছাড়ছেন বলে উল্লেখ করেন।

একইসাথে সেই বার্তায় নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন আমিনুল। ও তিনি নিজেও অনলাইনে স্বক্রিয় থাকবেন বলে জানান।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন বুলবুল। তিনি লেখেন, ‘আমি শিগগিরই ফিরব।’